স্বচ্ছ হিসাব
ফি ও শর্ত
প্রার্থীদের জন্য সব ফ্রি। ফি দেন নিয়োগকর্তা, তাও কেউ যোগদান করার পর।
প্রার্থীদের জন্য
সব সময়, সব ধাপে
০ টাকা
- রেজিস্ট্রেশন ফ্রি
- আবেদন ফ্রি
- ইন্টারভিউর ব্যবস্থা ফ্রি
- যোগদানের পরেও কিছু দিতে হয় না
কেউ আমাদের নাম করে টাকা চাইলে সেটা প্রতারণা। সাথে সাথে জানাবেন।
নিয়োগকর্তাদের জন্য
যোগদানের পর একবার
প্রথম মাসের বেতনের ৫০%
- চাহিদা পাঠাতে খরচ নেই
- প্রোফাইল দেখতে খরচ নেই
- ইন্টারভিউ নিতে খরচ নেই
- কেউ যোগ দিলে তবেই ফি
একসাথে অনেকজন নিলে বা নিয়মিত নিলে আলাদা হারে কথা বলা যায়।
রিপ্লেসমেন্ট
যোগদানের ৩০ দিনের মধ্যে কেউ কাজ ছেড়ে দিলে বা আপনি রাখতে না চাইলে আমরা বিনা খরচে আরেকজন প্রার্থী খুঁজে দিই। একবারের জন্য প্রযোজ্য।
প্রার্থী যদি প্রথম দিনই যোগ না দেন, কোনো ফি প্রযোজ্য নয়।
সাধারণ প্রশ্ন
আগে টাকা দিতে হয় না কেন?
কাজ না হলে টাকা নেওয়ার মানে হয় না। আমরা তখনই আয় করি যখন আপনি সত্যিই একজন কর্মী পান।
প্রার্থীদের কাছ থেকে টাকা নেন না কেন?
বাংলাদেশে চাকরির নামে প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা এত বেশি যে ওই পথে গেলে বিশ্বাস তৈরি হয় না। আমাদের পুরো মডেলটাই এই জায়গায় আলাদা।
কত দিনে প্রার্থী পাব?
সাধারণ পদে ২৪ থেকে ৭২ ঘণ্টা। নির্দিষ্ট অভিজ্ঞতা বা এলাকার শর্ত থাকলে কিছুটা বেশি সময় লাগে।
শুধু নারী প্রার্থী কেন?
আমাদের কাজটাই নারীদের কর্মসংস্থান নিয়ে। পুরুষ প্রার্থীর প্রয়োজন হলে আমরা সাহায্য করতে পারব না, সেটা আগেই বলে রাখছি।