Online Jobs BD

শুধু নারীদের জন্য

আপনার শহরে, আপনার যোগ্যতায় একটা চাকরি

রিসেপশনিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, শোরুম সেলস, স্কুল শিক্ষক, নার্স, বিউটি পার্লার আর ঘরে বসে অনলাইন কাজ। নিয়োগকর্তা আমাদের কাছে চাহিদা পাঠান, আমরা যোগ্য প্রার্থীর সাথে মিলিয়ে দিই।

প্রার্থীর কাছ থেকে আমরা কোনো টাকা নিই না। রেজিস্ট্রেশন, আবেদন, ইন্টারভিউ, যোগদান, কোনো ধাপেই না। কেউ আমাদের নাম করে টাকা চাইলে সাথে সাথে জানাবেন।

কোন ধরনের কাজ খুঁজছেন?

ক্যাটাগরিতে চাপ দিলে ওই ধরনের খোলা পদগুলো দেখা যাবে।

কীভাবে কাজ করে

ফ্রি রেজিস্ট্রেশন

নাম, মোবাইল আর জেলা দিয়ে শুরু। বাকি তথ্য পরের ধাপে। এক মিনিটেই হয়ে যায়।

আমরা মিলিয়ে দিই

আপনার যোগ্যতা, জেলা আর পছন্দের কাজের সাথে নিয়োগকর্তার চাহিদা মিলিয়ে দেখা হয়।

ইন্টারভিউ

মিলে গেলে আমরা ফোন বা হোয়াটসঅ্যাপে জানাই, তারপর নিয়োগকর্তার সাথে কথা বলিয়ে দিই।

যোগদান

চাকরি হয়ে গেলে ফি দেন নিয়োগকর্তা। আপনার কাছ থেকে কিছুই নেওয়া হয় না।

সাম্প্রতিক খোলা পদ

নতুন পদ যোগ হলে এখানেই আসবে।

সব চাকরি দেখুন

কেন শুধু নারীদের জন্য

বাংলাদেশে অনেক মেয়ে পড়াশোনা শেষ করেও কাজে ঢুকতে পারেন না। কোথায় খুঁজবেন জানেন না, পরিবার নিরাপত্তা নিয়ে চিন্তা করে, আর চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও কম নয়।

আমরা শুধু নারীদের জন্য কাজ করি বলে প্রতিটা পদ যাচাই করে তোলা হয়, কর্মস্থল আর কাজের সময় দেখে নেওয়া হয়, আর প্রার্থীর কাছ থেকে এক টাকাও নেওয়া হয় না।

আমাদের সম্পর্কে জানুন

নিয়োগকর্তা?

রিসেপশনিস্ট, অফিস স্টাফ, সেলস বা কল সেন্টারের জন্য যাচাই করা নারী প্রার্থী দরকার হলে আমাদের জানান। প্রোফাইল পাঠাব, পছন্দ হলে ইন্টারভিউ নেবেন।

কর্মী নিতে চাই