Online Jobs BD

আমাদের সম্পর্কে

Online Jobs BD বাংলাদেশের নারীদের জন্য একটা চাকরি খোঁজার জায়গা। আমরা নিয়োগকর্তার চাহিদা আর প্রার্থীর যোগ্যতা মিলিয়ে দিই।

কেন শুরু করলাম

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মেয়ে পড়াশোনা শেষ করেন, কিন্তু কাজে ঢোকার পথটা তাঁদের জন্য সহজ নয়। চাকরির খবর ছড়ায় পরিচিতদের মাধ্যমে, আর সেই নেটওয়ার্কে মেয়েরা অনেক সময় থাকেনই না। পরিবার নিরাপত্তা নিয়ে চিন্তা করে। তার উপর চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এত বেশি যে সত্যিকারের সুযোগও সন্দেহের চোখে দেখা হয়।

আমরা এই তিনটা সমস্যাতেই হাত দিয়েছি: পদগুলো এক জায়গায় আনা, কর্মস্থল আর কাজের সময় যাচাই করা, আর প্রার্থীর কাছ থেকে এক টাকাও না নেওয়া।

আমরা যা করি

  • নিয়োগকর্তার কাছ থেকে পদের চাহিদা নিই, কাজের ধরন আর সময় বুঝে নিই
  • প্রার্থীদের প্রোফাইল যাচাই করি, ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলে
  • যোগ্যতা, জেলা আর পছন্দ মিলিয়ে দুই পক্ষকে পরিচয় করিয়ে দিই
  • ইন্টারভিউর সময় ঠিক করে দিই, কোথায় কার সাথে দেখা হবে আগেই জানিয়ে দিই
  • যোগদানের পর নিয়োগকর্তার কাছ থেকে ফি নিই, প্রার্থীর কাছ থেকে নয়

এর বাইরে আমরা কিছু প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ইনবক্স, কমেন্ট আর অর্ডার কল সামলানোর কাজও করি। সেই কাজগুলো করেন আমাদের তালিকাভুক্ত নারীরা, ঘরে বসে।

আমাদের নিয়ম

প্রার্থীর কাছ থেকে টাকা নয়

কোনো ধাপেই না। রেজিস্ট্রেশন, আবেদন, ট্রেনিং, যোগদান, কোথাও না।

ইনবক্সে কাগজপত্র নয়

NID বা সার্টিফিকেট আমরা ইনবক্সে চাই না। ওগুলো নিয়োগকর্তা ইন্টারভিউর সময় দেখেন।

যা জানি তাই বলি

বেতন, কাজের সময় আর দায়িত্ব যা নিয়োগকর্তা বলেছেন সেটাই লেখা থাকে। বাড়িয়ে বলা হয় না।

শুধু নারী প্রার্থী

এটাই আমাদের কাজের সীমা। পুরুষ প্রার্থীদের আমরা সাহায্য করতে পারি না, সেটা আগেই স্পষ্ট করে বলি।

যোগাযোগ

প্রশ্ন, অভিযোগ, বা কেউ আমাদের নাম করে টাকা চাইলে জানান।