ধাপগুলো
রেজিস্ট্রেশন
প্রথম ধাপে শুধু নাম, মোবাইল, জেলা, বয়স আর শিক্ষা। বাকিটা পরের ধাপে দিলেও চলবে।
প্রোফাইল পূরণ
হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিকানা আর কোন কাজ পারেন সেটা যত ভালোভাবে লিখবেন, তত ভালো ম্যাচ পাবেন।
ম্যাচিং
নিয়োগকর্তার চাহিদা এলে আমরা তালিকা ঘেঁটে যোগ্য প্রার্থী বেছে নিই। মিলে গেলে আমরাই ফোন করি।
যাচাই
আমরা ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলে তথ্যগুলো মিলিয়ে নিই।
ইন্টারভিউ
নিয়োগকর্তার সাথে সময় ঠিক করে দেওয়া হয়। কোথায়, কখন, কার সাথে, সব আগে জানিয়ে দেওয়া হয়।
যোগদান
চাকরি হলে ফি দেন নিয়োগকর্তা। আপনার কাছ থেকে এক টাকাও না।
কী কী লাগবে
- ন্যূনতম এসএসসি পাস, কিছু পদে এইচএসসি বা স্নাতক চাওয়া হয়
- বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে (পদভেদে আলাদা হতে পারে)
- একটা মোবাইল নম্বর যেটা আপনি নিজে ব্যবহার করেন
- হোয়াটসঅ্যাপ, কারণ যোগাযোগ আর ইন্টারভিউর সময় ওখানেই জানানো হয়
- অনলাইন কাজের জন্য স্মার্টফোন আর ইন্টারনেট
সার্টিফিকেট বা NID শুধু ইন্টারভিউর সময় নিয়োগকর্তা দেখতে চাইতে পারেন। ইনবক্সে বা কাউকে ছবি তুলে পাঠাবেন না।
ইন্টারভিউর আগে যেটুকু গুছিয়ে রাখবেন
নিজের সম্পর্কে দুই মিনিটের একটা পরিচয় তৈরি রাখুন: নাম, কোথায় পড়েছেন, আগে কী কাজ করেছেন, আর এই পদে কেন আগ্রহ। মুখস্থ করার দরকার নেই, শুধু একবার বলে দেখে নিন যেন আটকে না যায়।
কাজের সময় আর কর্মস্থলের দূরত্ব নিয়ে আগেই ভেবে রাখুন। কত দূর যাতায়াত করতে পারবেন, কয়টা পর্যন্ত থাকতে পারবেন, এগুলো পরিষ্কার বললে দুই পক্ষেরই সময় বাঁচে।
বেতন নিয়ে প্রশ্ন এলে একটা রেঞ্জ বলুন, একদম নির্দিষ্ট অঙ্ক নয়। আমাদের পাঠানো প্রতিটা পদে বেতনের রেঞ্জ আগেই লেখা থাকে, ওটা দেখে নিতে পারেন।
ভুয়া চাকরি চেনার উপায়
এই লক্ষণগুলোর একটাও দেখলে সরে আসুন, আর আমাদের জানান।
- চাকরি দেওয়ার আগেই রেজিস্ট্রেশন, সিকিউরিটি, ট্রেনিং বা কাগজপত্রের নামে টাকা চাওয়া
- বিকাশ বা নগদে টাকা পাঠাতে বলা, বিশেষ করে ব্যক্তিগত নম্বরে
- ইন্টারভিউর আগেই NID বা সার্টিফিকেটের ছবি ইনবক্সে চাওয়া
- অফিসের ঠিকানা বলতে না চাওয়া, বা রাতে দেখা করতে বলা
- কাজের বর্ণনা ছাড়াই অস্বাভাবিক বেশি বেতনের প্রতিশ্রুতি
- "আজকের মধ্যে টাকা না দিলে সিট থাকবে না" ধরনের তাড়াহুড়ো
আমরা প্রার্থীর কাছ থেকে কখনো টাকা নিই না। কেউ Online Jobs BD এর নাম করে টাকা চাইলে আমাদের জানান।
শুরু করুন
তথ্য জমা দিতে দুই মিনিট লাগে। এখন কাজ না থাকলেও আপনার তথ্য তালিকায় থেকে যায়, মিলে গেলে আমরা জানাই।