Online Jobs BD

ফেসবুক পেজ খোলার নিয়ম: ব্যবসার জন্য ধাপে ধাপে গাইড

হালনাগাদ: জুলাই ২০২৬ · Online Jobs BD টিম

বাংলাদেশে ছোট ব্যবসার বেশিরভাগ বিক্রি এখন ফেসবুক পেজ দিয়েই হয়। পেজ খোলা নিজে ৫ মিনিটের কাজ, কিন্তু ঠিকভাবে খোলা আর ভুলভাবে খোলার পার্থক্য পরে গিয়ে বোঝা যায়। ধাপে ধাপে দেখে নিন।

পেজ খোলার ধাপ (মোবাইল থেকে)

  1. Facebook অ্যাপে ডান দিকের মেনু (☰) থেকে Pages এ যান।
  2. Create চাপুন।
  3. পেজের নাম দিন। নামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিচের অংশটা পড়ুন।
  4. ক্যাটাগরি বাছুন (যেমন Clothing Store, Restaurant, Health & Beauty)। সর্বোচ্চ ৩টা দেওয়া যায়।
  5. বায়ো, ঠিকানা, ফোন নম্বর দিন। ফোন নম্বরটা অবশ্যই দেবেন, কাস্টমার কল করতে চায়।
  6. প্রোফাইল ছবি আর কভার দিন।

পেজের নাম বাছাইয়ের নিয়ম

ছবির মাপ

ছবিমাপটিপ
প্রোফাইল ছবি১৭০ x ১৭০ (দেখায় গোল হয়ে)লোগো ব্যবহার করুন, লেখা কম রাখুন
কভার ছবি৮২০ x ৩১২ (মোবাইলে ৬৪০ x ৩৬০)জরুরি লেখা মাঝখানে রাখুন, দুই পাশ মোবাইলে কেটে যায়

পেজ খোলার পর প্রথম ৭ দিনে যা করবেন

  1. ইউজারনেম (facebook.com/আপনারপেজ) সেট করুন।
  2. অটো রিপ্লাই চালু করুন, Meta Business Suite → Inbox → Automations থেকে। প্রশ্নের উত্তর দেরিতে গেলে কাস্টমার অন্য পেজে চলে যায়।
  3. প্রথম ৫-৬টা পোস্ট দিন: পণ্যের ছবি, দাম, ডেলিভারি নিয়ম। পেজ ফাঁকা দেখলে মানুষ ভরসা পায় না।
  4. পরিচিতদের ইনভাইট করুন, তবে ফলোয়ার কেনার লোভে যাবেন না। কেনা ফলোয়ার কখনো কাস্টমার হয় না, উল্টো রিচ নষ্ট করে।
  5. WhatsApp নম্বর জুড়ে দিন।

পেজ তো খুললেন, সামলাবে কে?

বেশিরভাগ ছোট ব্যবসার আসল সমস্যা পেজ খোলা না, খোলার পরে ইনবক্স সামলানো। কাস্টমার রাত ১১টায় দাম জিজ্ঞেস করে, আর উত্তর না পেলে সকালেই প্রতিযোগীর কাছ থেকে কিনে ফেলে।

পেজের ইনবক্স সামলানোর লোক দরকার?

Online Jobs BD এর প্রশিক্ষিত মডারেটররা আপনার পেজের ইনবক্স আর কমেন্টের উত্তর দেন ৩০ মিনিটের ভেতর, অর্ডার কনফার্মেশন কলসহ, মাসে ৪,৯০০ টাকা থেকে। ৭ দিনের ফ্রি ট্রায়াল আছে।

সার্ভিস দেখুন